August 9, 2026, 8:38 am

মধ্যরাতে নিজের তৈরী সেহেরী নিয়ে এতিম খানায় জেসমিন আক্তার জেসি

মধ্যরাতে নিজের তৈরী সেহেরী নিয়ে এতিম খানায় জেসমিন আক্তার জেসি

সোহাগ আরেফিন

বছর ঘুরে আসে মাহে রমজান এর পবিত্র এই মাস আসলেই রোজা রাখা ও ইবাদত বন্দেগীতে মশগুল হয় ধর্মপ্রাণ মুসলমানেরা।

চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির এর নির্দেশনায় তার একান্ত আস্থাভাজন কর্মী মরহুম আব্দুল বাকী স্মৃতি সংসদ এর চেয়ারম্যান জেসমিন আক্তার জেসি এই রমজানে মাসব্যাপী সমাজের সুবিধা বঞ্চিত অসহায় অসচ্ছল পরিবার ও এতিমদের মাঝে বিতরন করে আসছে নিজের তৈরি করা সেহরি ও ইফতারের খাবার,,তারই ধারাবাহিকতায় গতকাল রাতে নগরীর একটি এতিমখানায় কুরআন পাখিদের মাঝে মধ্যরাতে সেহেরী বিতরন করেন মরহুম আব্দুল বাকী স্মৃতি সংসদ এর চেয়ারম্যান জেসমিন আক্তার জেসি।

জেসি বলেন, করোনার প্রকোপ শুরু থেকেই আমার নেতা আ জ ম নাছির এর নির্দেশনা ও উদ্দ্যেগে নগরীর বিভিন্ন ওয়ার্ডের গরীব, দু:স্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে মাস্ক, সাবান, হ্যান্ড সেনিটাইজারসহ খাদ্য সামগ্রী এবং রমজানে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করে আসছি তিনি আরো বলেন

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ভিশন ও মিশন পূরণ করার লহ্ম্যে দেশের দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজের যতটুকু সামর্থ্য দিয়ে কিছু করে যাওয়ার উদাত্ত্য চেষ্টা করছি। এসময় উপস্থিত ছিলেন, মোঃ জাবেদ হোসেন,রাফায়েত আরেফীন তারেক,শাকিল,হাসান,রোহান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com