August 28, 2026, 12:47 pm
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
তেঁতুলিয়া উপজেলায় ৩শ জন বাস-মিনিবাস শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন।মঙ্গলবার(৪মে)তেঁতুলিয়া উপজেলাধীন আজিজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ কৃষকলীগ তেঁতুলিয়া উপজেলা শাখর উদ্যেগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এতে তেঁতুলিয়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছায়েম মিয়া ও জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মিয়া প্রমুুখ।