August 9, 2026, 7:37 am

আনোয়ারায় গরীব কৃষকের ধান কেটে দিলো ইউপি চেয়ারম্যান সোলাইমান

আনোয়ারায় গরীব কৃষকের ধান কেটে দিলো ইউপি চেয়ারম্যান সোলাইমান

ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::

করোনা ভাইরাসের মহামারির চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কাজের লোক দিয়ে ধান কাটতে না পারায় এক গরীব কৃষকের
ধান কেটে দিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মান।

শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে উপজেলা বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোলায়মানের নেতৃত্বে কৃষকের ধান কাটান আওয়ামীলীগের নেতাকর্মীরা।

ধান কাটা কর্মসূচিতে অংশ নেন বৈরাগ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আওয়ামীলেগের সভাপতি মোঃ সবুর, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য মোঃ আবছার, বৈরাগ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি গিয়াস উদ্দীন,
৫ নং ওয়াডের ইউ.পি সদস্য মোঃ সোলায়মানসহ যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বৈরাগ ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়মান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (এম.পি) আর্দেশক্রমে অত্র ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এক গরীব কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। মানুষের সেবা করার জন্য জনপ্রতিনিধি হয়েছি। ইনশাআল্লাহ জনগণের সেবা করে যাব।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com