August 9, 2026, 9:34 am

পেকুয়ায় পোশাক শিল্পের এমডিসহ আহত-২, জমি থেকে মাটি লুট

পেকুয়ায় পোশাক শিল্পের এমডিসহ আহত-২, জমি থেকে মাটি লুট

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় পোশাক শিল্পের এমডিসহ ২ জনকে জখম করা হয়েছে। স্থানীয়রা আহত ওই ২ জনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে আরজিবুল তকরিজ (৪০) নামক ব্যক্তির মুখমন্ডল থেকে ৩ টি দাঁত উৎপীড়ন করা হয়েছে। লাঠির আঘাতে ওই ব্যক্তির দন্তগুলি বিনষ্ট হয়ে যায়। ঘটনার সুত্র ধরে হামলাকারীরা গার্মেন্টস ব্যবস্থাপনা পরিচালকের মালিকানাধীন জমি থেকে মাটিও লুট করে নিয়ে যায়। এ বিষয়ে পেকুয়া থানায় লিখিত এজাহার প্রেরণ করা হয়েছে। হামলা ও এজাহার দায়েরের ৪ দিন অতিবাহিত হলেও এখনো আইনগত সহায়তা পাননি জখমীরা। ২৬ এপ্রিল দুপুর ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবরপাড়ায় এ ঘটনা ঘটে। জখমীরা হলেন পশ্চিম গোঁয়াখালী ফতেহ আলী মাতবর বাড়ীর নুরুল হায়দার চৌং এর ছেলে ও চট্টগ্রাম শহরের সোনামী নিট গার্মেন্টস লি:, জিংস পার্ক লি: নামক দুটি পোশাক শিল্পের এমডি রাহেদুল হায়দার চৌং (৪৮) ও তার জেঠাতো ভাই একই বাড়ির মৃত নুরুল হুদা চৌং এর পুত্র আরজিবুল তকরিজ (৪০)। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সুত্র জানায়, গার্মেন্টস পরিচালক রাহেদুল হায়দার চৌং পিতা নুরুল হায়দার চৌং পৈত্রিক সুত্র প্রাপ্ত জমিতে একদল দুবৃর্ত্তরা হানা দেয়। এ সময় ওই চক্র রাহেদুল হায়দার চৌং গংদের মালিকানাধীন জমি থেকে মাটি পাচার করছিলেন। নাল জমিতে স্ক্যাভেটর দিয়ে পুকুর খনন করছিলেন। তারা মাটিগুলি পিকআপ যোগে পরিবহন করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছিলেন মোটা অংকের অর্থ। খবর পেয়ে রাহেদুল হায়দার চৌং ও জেঠাতো ভাই আরজিবুল তকরিজ অপর জেঠাতো ভাই মাতবরপাড়া সমাজ কমিটির সর্দার আরজিবুল জেব্রিজ ওই স্থানে যান। এ সময় ক্ষিপ্ত হয়ে নুরুল কাইয়ুম চৌং এর পুত্র সোহেল, নুরুল হুদা চৌং এর পুত্র পারভেজসহ ৫/৬ জনের দুবৃর্ত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাহেদুল হায়দার চৌং গংদের উপর হামলে পড়ে। এক পর্যায়ে মাটি লুটে নিয়োজিত সোহেলসহ দুবৃর্ত্তরা জমির মালিক রাহেদুল হায়দার চৌং ও আরজিবুল তকরিজকে পিটিয়ে জখম করে। হামলার ঘটনায় আরজিবুল তকরিজের মুখমন্ডল থেকে ৩ টি দাঁত উপড়ে ফেলে। প্রত্যক্ষদর্শী মাতবরপাড়া সমাজ কমিটির সভাপতি আরজিবুল জেব্রিজ জানান, সোহেল ও রাহেদ চৌং আমার আপন চাচাতো ভাই। তবে সোহেল ও পারভেজ চরম অন্যায় করেছে। এ জমিটি আমার চাচা নুরুল হায়দার চৌং ৫০/৬০ বছর ধরে ভোগ করছিলেন। এখানে যারা চাষা প্রজারা আছেন তারা সবাই এ বিষয়ে জ্ঞাত। এটি কোন ধরনের জুলুম আরেকজনের নাল জমিতে গাড়ি এনে মাটি কুঁড়ে নিয়ে যাবে। প্রতিবাদ করলে সম্মানী মানুষকে আঘাত করবে। এটি আসলে চাঁদাবাজী। হাসপাতালে আমার ছোট ভাই তকরিজ এখনো চিকিৎসাধীন আছেন। তার ৩ টি দাঁত পড়ে গেছে। পশ্চিম গোঁয়াখালীর আবু ছৈয়দ, বদি আলম, আবু তাহের, বাবুল জানান, শিক্ষিকা আশরফাসহ আরো অনেকে জানান, এটি রাহেদুল হায়দার চৌং এর জমি। পাশর্^বর্তী ২০ শতক জমিতেও চাষ করতে দেয়া হয়নি। রাহেদতো ভাল মানুষ। তাকে এ ভাবে মারধর করা চরম অন্যায় হয়েছে। রাহেদুল হায়দার চৌং জানান, আসলে আমি ব্যবসায়িক কাজের জন্য এলাকার বাইরে থাকি। আমি দুটি গার্মেন্টেসের এমডি। গোঁয়াখালীতে আমার আরেকটি প্রতিষ্টান রয়েছে। জারা এগ্রো এন্ড ফিস প্রসেসিং লি: নামক প্রতিষ্টানটিতে আমি সফল উদ্যোক্তা হয়েছি। সরকার এ প্রতিষ্টানকে পুরষ্কৃত করেছেন। সোহেল ও পারভেজ মাস্তানী চায় আমার কাছ থেকে। আমাকে তারা হত্যা করতে চেয়েছিল। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তবে পুলিশ ও রাষ্ট্রপক্ষকে আমি আহবান করবো আপনারা সঠিক তদন্ত করুন। প্রত্যেক মানুষের আইনী সহায়তা পাওয়া নাগরিক অধিকার রয়েছে। আমি চাই ওই অপরাধীদের বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ। পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার জানান, লিখিত এজাহার পাওয়া গেছে। এস,আই আশ্রাফকে এর দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে। তবে বিষয়টি মামলার যোগ্য হলে অবশ্যই মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com