August 9, 2026, 7:37 am

ঠাকুরগাঁও গড়েয়ায় আবারও রাধা কৃষ্ণ মূর্তি চুরি

ঠাকুরগাঁও গড়েয়ায় আবারও রাধা কৃষ্ণ মূর্তি চুরি

মোঃ আল-আমিন, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্করা চৌধুরী পাড়ার নন্দলাল বর্মন (৬০) পিতা,মৃত মন্টু লাল এর বাসার পারিবারিক মন্দির থেকে রাধা কৃষ্ণ মূর্তি চুরির ঘটনা ঘটে।

বাড়ির মালিক নন্দলাল এর ছেলে সুদেব বর্মনের স্ত্রী সীমা রানী সাংবাদিকদের জানান,আমি গত সোমবার (২৬ এপ্রিল) দিবাগত-রাত আনুমানিক দুই টার দিকে প্রাকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাহিরে বের হয়ে দেখি বারান্দাতে রাখা আমার স্বামীর (জনসন ৮০ সিঃসিঃ) গাড়িটি নেই, বাড়ির ভিতরে মন্দিরে গিয়ে দেখি মন্দিরের থাকা রাধা কৃষ্ণ পিতলের মূর্তি সহ স্বর্নের পাদুকা ৬ টি(১আনা), স্বর্নের রাধা কৃষ্ণের মুকুট(৪ আনা),রূপার পাদুকা ১০টি,মূর্তির সাথে থাকা বাঁশি,তাল,ঘড়ি, শংক্খ,ঘন্টা,পূঁজায় ব্যবহৃত মাটির পাতিল চুরি করে নিয়ে যায়।

মন্দিরে চুরির ঘটনা দেখতে পেয়ে আমার স্বামী ও পরিবারের লোকজন কে ডাকা ডাকি করিলে তারা এবং আসে পাশের লোক জন ঘটনা স্থলে ছুটে আসেন।
পরবর্তীতে(২৭ এপ্রিল) মঙ্গলবার সকালে ৬ নংওয়াড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিকাশ রায় বিষয়টি থানায় অবগত করেন। কিছুদিন আগে পাশের গ্রামের হাট পুকুরী বাজারের পার্শ্বে কদম তলী মহা মিলনী গিতা আশ্রম থেকে রাধা কৃষ্ণ মূর্তি চুরির ঘটনা ঘটে ছিলো এখনো তদন্ত চলছে।

ঘটনার পর,অতিরিক্ত পুলিশ সুপার, কামাল হোসেন, রাজিয়া সুলতানা( সদর)
ঠাকুরগাঁও সদর থানা অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম,ডিবি ওসি রফিকুল ইসলাম ,গড়েয়া বিট ইনচার্জ সাজেদুর রহমান ও পূঁজা উদযাপন পরিষদের নেতারা ও গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো ঘটনা স্থল পরির্দশন করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার,কামাল
হোসেন ঘটনা পরিদর্শন করে বলেন, মন্দিরে চুরির ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব এই ঘটনাৱ রহস্য উন্মোচন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com