August 9, 2026, 7:37 am
ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি::
আনোয়ারায় কৃষকের ধান কেটে দিল বারশত ইউনিয়নের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়াল যুবলীগ।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ নিজামুল হকের নেতৃত্বে বারশত ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কাটেন।
উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মোঃ নিজামুল হক বলেন,কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচি এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের নির্দেশনায় আমরা কৃষকের ধান কাটা কর্মসূচিতে অংশ নিয়েছি।
ধান কাটা কর্মসূচিতে অংশ নেন ২নং বারশত ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জাবের আহমেদ,মোঃ আবদুল হান্নান,মোঃ তারেক,মোঃ নুরুল আলম,মোঃ কাইছার উদ্দিন,মোঃ দিদারুল ইসলাম,মোঃ আলমগীর,মোঃ ওবায়দুল,মোঃ সাজ্জাদ,মোঃ মামুন, মোঃ মামুন ২, মোঃ বেলাল।