August 9, 2026, 7:37 am
ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি::
আনোয়ারা উপজেলার কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ১৫০০ পরিবারের মাঝে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি পক্ষ থেকে
ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয় ।
কর্মহীন অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা(ভূমি) তানভীর হাসান চৌধুরী , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।