September 19, 2026, 4:34 pm
নিজস্ব প্রতিনিধি
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে, শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে শ্রমিক সংকটে অসহায় এক বিধবা নারীর ধান কেটে ঘরে তুলে দিয়ে ২৬ এপ্রিল (সোমবার) মানবতার নজির স্থাপন করলো ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগ।
চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির এর নির্দেশনায় ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান লিটন ও সাধারণ সম্পাদক নাঈমুল সিকদারের নেতৃত্বে ফাঁসিয়াখালি ইউনিয়নের যুবলীগের মুজিব আর্দেশর নেতা কর্মীরা ধান কেটে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা নজরুল ইসলাম, মিজান, সাদ্দাম, বোরহান, জায়েদ, হালিম, শাহ সাদেক, আজিজ, শুক্কুর, মিসবাহসহ অসংখ্য ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্ধ।
এই কর্মসূচি আগামীতেও অব্যাহত রাখবে বলে জানান সভাপতি নাজমুল হাসান লিটন