August 28, 2026, 12:38 pm
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আরজিবুল তকরিজ (৩৫) নামক এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী মাতবরপাড়া গ্রামের মরহুম নুরুল হুদা চৌং পুত্র। আহত তকরিজকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৬ এপ্রিল (সোমবার) দুপুর ১ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময়ে নুরুল কাইয়ুম চৌং এর পুত্র সোহেল চৌং জমি জবর দখলের উদ্দেশ্যে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটছিলেন। এ সময় জমির মালিক রাহেদুল হায়দার চৌং গং বাধা প্রদান করলে সোহেল গং অস্ত্র স্বস্ত্র সজ্জিত হয়ে হামলা করে। এ সময় রাহেদুল হায়দার চৌংকে প্রাণনাশ চেষ্টা চালায়। জমির মালিক রাহেদুল হায়দার চৌং জানান, সমাজ সর্দার আরজিবুল জেব্রিজসহ অনেকে সোহেল গংদের কাগজপত্র নিয়ে বৈঠকে বসার আহবান জানালে তারা আসেনা। শেষ পর্যন্ত ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে যান। বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পান স্থানীয়রা। এ দিকে জমির মালিক রাহেদুল হায়দার চৌং অভিযোগ করেন, রাবার ড্যামের দক্ষিনে ৩ গন্ডা জমি মাটি কেটে পুকুর করে ফেলেছে। আরো ১৮ গন্ডা জায়গা ঘিরে রেখেছে বাড়ির পাশে। আরো ৪ কানি জমি ধান কাটতে বাধা প্রদান করেছে। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।