August 28, 2026, 1:04 pm
ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি::
আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক গ্রামের এক গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের নেতৃত্বে বৈরাগ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা এই ধান কাটা কর্মসূচিতে অংশ নেন।
করোনা মহামারীতে চলমান লকডাউনে শ্রমিক সংকটের কারণে পাকা বরো ধান মাঠে যখন অসহায় কৃষক দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অনুসরণ করে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় আনোয়ারা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এই ধান কাটা কর্মসূচিতে অংশ নেন বলে জানান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান। তিনি আরো বলেন,আগামীতেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।
ধান কাটা কাজে অংশ নেন বৈরাগ ইউনিয়ন ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ সবুর,যুবলীগ নেতা মোঃ হাসানুর রশীদ,মোহাং সোলায়মান,মোঃ হান্নান,মোঃসোলায়মান ২,জাহেদ শাহ,ছাত্রলীগ নেতা ইলিয়াছ,মিটন,সাগর,ফিরোজ।