August 9, 2026, 7:36 am

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৪ তারিখে চট্টগ্রাম এর একটি লোকাল অনলাইন নিউজ পোর্টাল (চট্টলা ২৪) ও বাংলাদেশ মেইল নিউজ পোর্টালে
পুলিশ সাংবাদিক চাঁদাবাজি শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় সহ-সম্পাদক সোহাগ আরেফিন।
এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক সোহাগ আরেফিন বলেন – আমার বাসা থেকে ৫০ গজ দুরে একটি মারামারির ঘটনা ঘটে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং আমি নিজেও উক্ত এলাকার ছেলে হিসেবে তাদের মারামারি করা থেকে বাধা প্রদান করি এবং তাদের পরামর্শ দেই আইনি সহায়তা নেওয়ার জন্য, এই ঘটনাকে কেন্দ্র করে হালিশহর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, ওই মামলার এজাহারে আমার নাম না থাকা সত্ত্বেও দুইটি নিউজ পোর্টাল (চট্টলা 24) ও বাংলাদেশের মেইলে নিউজ, আমার ছবি এবং ফেসবুক আইডি নিউজে প্রকাশ করে, এতে করে আমার সম্মানহানি হয় তাই আমি এই প্রকাশিত নিউজ এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com