August 9, 2026, 8:37 am

চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
করোনা সংক্রমণ প্রকোপে ও সরকার ঘোষিত লকডাউন পরিস্থিতিতে দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশেনা মোতাবেক ইফতার সামগ্রী বিতরণ করেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান এর নির্দেশনায় চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা আকিত হোসেন সজীব এর নেতৃত্বে স্বাস্থ্য বিধি মেনে খুটাখালী বাজারের বিভিন্ন পয়েন্টে পথচারীদের ইফতারি বিতরণ করা হয়।

জানাগেছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক দেশে চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে উপলক্ষে মাঠ পর্যায়ে অসহায়, দরিদ্র, পথচারী ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা হিসেবে রাতে-দিন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিতায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় তৃণমূলের নেতাকর্মীরা ও জেলা ছাত্রলীগের নির্দেশে চকরিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে মানবিক সহায়তা হিসেবে ইফতার সামগ্রী কার্যক্রম বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। ইতিমধ্যে
উপজেলার ১৮ ইউনিয়ন ও পৌরশহর এলাকায় রোজাদার ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের কাছে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব বলেন, বর্তমান করোনাকালে দুস্থ ও অসহায় মানুষ সঙ্কটে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রের ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনানুসারে
তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা জামশেদ উদ্দিন, মোহাম্মদ সুজন, খুটাখালী যুবলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম মিটু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাজেদ মোঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, রবিউল হাসান রানা, নজরুল ইসলাম, তানিম, তাহমিমসহ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com