August 8, 2026, 6:30 am

‘মা’ হারা নিষ্পাপ শিশু ও ‘কিডনী’ রোগে আক্রান্ত বৃদ্ধার পাশে চকরিয়া উপজেলা ছাত্রলীগ

‘মা’ হারা নিষ্পাপ শিশু ও ‘কিডনী’ রোগে আক্রান্ত বৃদ্ধার পাশে চকরিয়া উপজেলা ছাত্রলীগ

এম, রিদুয়ানুল হক, চকরিয়া

কৈয়ারবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড পাহার পাড়া এলাকার গোলাম রহমানের সহধর্মিণী পুত্র সন্তান জন্ম দেওয়ার পরেই মৃত্যুবরণ করেন।লকডাউনের কারণে গোলাম রহমান কর্মহীন,পরিবারে কোন খাবার নেই।স্হানীয় ছাত্রলীগ কর্মীর মাধ্যমে খবর পেয়েই ছুটে যান,চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,মেধাবী ছাত্রনেতা আকিত হোসেন সজীব।তিনি গোলাম রহমানের পারিবারিক অবস্হা দেখে তার নিষ্পাপ শিশুটির জন্য প্রয়োজনীয় খরচ বাবদ নগদ ১০,০০০ (দশ হাজার)টাকা প্রদান করেন।তাছাড়া ও তিনি ভবিষ্যতে নিষ্পাপ শিশুটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে চিরিংগা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জিসান এর বাবার কিডনি রোগে আক্রান্ত হওয়ার খবরে তাকে দেখতে যান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব।তিনি তার বাবার চিকিৎসার জন্য নগদ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করেন এবং চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত পাশে থাকবেন বলে জানান।

এবিষয়ে আকিত হোসেন সজীব বলেন,খবর নিয়েই অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি,তারাও মানুষ,তাদের ও দুমুঠো খেয়ে বাঁচতে হবে।কৈয়ারবিলের নিষ্পাপ শিশুটির যাতে কোন ধরনের চিকিৎসা/খাবারের বিষয়ে সমস্যা না হয় তার জন্য দশ হাজার টাকা প্রদান করেছি এবং চিরিংগা ইউনিয়ন ছাত্রলীগ নেতা স্নেহের ছোট ভাই জিসানের বাবার চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা প্রদান করেছি।তিনি আরও বলেন ,সহায়তাগুলো পাঠিয়েছেন আমার বড় ভাই আরব আমিরাত প্রবাসী সাজ্জাদ সাঈদ।তিনি সবসময় এমন মানবিক কাজে আমাকে সবসময় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com