August 28, 2026, 12:49 pm
সোহাগ আরেফিন
নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম পারভেজের পিতা আবুল কাশেম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন) । আজ নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
আজ বাদ জোহর আগ্রাবাদ মসজিদ কলোনীস্থ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের ১ম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর দক্ষিন খুলশী মসজিদের ২য় জানাযা শেষে নগরীর দক্ষিণ খুলশী কবস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এদিকে নগর স্বেচ্ছাসেবক লীগে নেতা এস এম পারভেজের মৃত্যুতে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার সবুজ , যুবলীগ নেতা মোরশেদ উদ্দিন আহমেদ শিবলী , বেসরকারী কেন্দ্রীয় কারাপরিদর্শক আজিজুর রহমান আজিজ , ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ , স্বেচ্ছাসেবক লীগ ও ছাএলীগ সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয় ।