August 9, 2026, 9:43 am

পেকুয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

পেকুয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ১৯ এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী মাতবরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, বসতিভটার জায়গার বিরোধ নিয়ে মৃত মোজাহের আহমদের পুত্র সিরাজুল ইসলাম গং ও ছৈয়দুল হক সওদাগরের পুত্র মফজল আহমদ গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সুত্র জানায়, দীর্ঘ দিন ধরে সিরাজুল ইসলামের গংদের বসতভিটার জায়গা মফজল আহমদ গং জবর দখলের চেষ্টা করে আসছিল। ওই সময়ে সিরাজুল ইসলামের জায়গায় মফজল আহমদ গং মাটি কাটতে চাইলে উভয়পক্ষে মারপিট লেগে যায়। এ সময় দা, কিরিচ,লোহার রড দিয়ে মফজল আহমদ, তার পুত্র মামুন, ছৈয়দুল হক সওদাগরের পুত্র গিয়াস উদ্দিন গং হামলা করে। হামলায় মৃত মোজাহের আহমদের পুত্র সিরাজুল ইসলাম (৫৫), তার স্ত্রী ছালেহা বেগম (৫০), পুত্র মুজিব (১৮) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com