August 9, 2026, 9:43 am

কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বক্সী”র মৃত্যু , গভীর শোক

কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বক্সী”র মৃত্যু , গভীর শোক

মোহাম্মদ নুরুদ্দোজা,চকরিয়াঃ
কক্সবাজারের সর্বমহলে পরিচিত একজন মানুষ সাংবাদিক নজরুল ইসলাম বক্সী। তিনিও শেষ পর্যন্ত করোনার কাছে হেরে গেলেন। শ্রদ্ধেয় নজরুল ইসলাম বক্সী আজ ১৮ এপ্রিল রবিবার সকাল ১০ টা ১৫ মিনিটে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। উল্লেখ্য যে, তিনি ওনার প্রিয়তমা স্ত্রীর চিকিৎসার জন্য তাকে নিয়ে ভারতের চেন্নাই গিয়েছিলেন । ওখানে গিয়েই শ্রদ্ধেয় বক্সী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। শেষ পর্যন্ত চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন আমার প্রিয়জন সাংবাদিক নজরুল ইসলাম বক্সী। আমি ওনার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার সকল সদস্য দের প্রতি সমবেদনা জানাচ্ছি। হে আল্লাহ তুমি আমার প্রিয়জন সাংবাদিক নজরুল ইসলাম বক্সী কে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আমিন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com