August 9, 2026, 9:43 am
চট্টগ্রাম প্রতিনিধি
আজ বেলা ১১টা ৩০ মিনিটে, হালিশহর টোল রোড এলাকায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জসিম নামে এক যুবকের মৃত্যু ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে হালিশহর থানা পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানান কাভার্ড ভ্যান ২ টির পাল্লাপাল্লি ও বেপরোয়া গতির কারণে বিপরীত দিক থেকে সাইকেল চালিয়ে আসা আরোহী কে ধাক্কা দেয় এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকটির, তারা আরো বলেন যেই গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ি পালিয়েছে এবং সাথে থাকা কাভার্ড ভ্যান টি ঘটনাস্থলে ফেলে রেখে ড্রাইভার ও পালিয়ে গেছে। এঘটনায় হালিশহর থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্যাড়াগন কোম্পানির একটি কাভার্ড ভ্যান জব্দ করেছেন, এ বিষয়ে হালিশহর থানার সহকারী উপ পরিদর্শক সতেশ বরুয়া বলেন আমরা ছেলের পরিচয় শনাক্ত করে লাশটি চট্রগ্রাম মেডিকেল এর মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়া হচ্ছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের বাড়ি পিরোজপুর জেলার কাওখালি থানার আম্রাঝুরি গ্রামের আবুল কালাম এর পুএ। মৃত জসিম চট্রগ্রাম ইপিজেট এ “সি টেক্স লিমিটেড “কোম্পানি তে কাজ করতেন।