August 9, 2026, 9:43 am

পেকুয়ায় ক্যান্সার আক্রান্ত নজরুলকে চিকিৎসা সহায়তা দিলেন ওয়াসিম চেয়ারম্যান

পেকুয়ায় ক্যান্সার আক্রান্ত নজরুলকে চিকিৎসা সহায়তা দিলেন ওয়াসিম চেয়ারম্যান

নাজিম উদ্দিন, পেকুয়া
পেকুয়ায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলামকে চিকিৎসা সহায়তা করলেন মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। মানবিক সহায়তা দিতে ওয়াসিম চেয়ারম্যান ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলামের বাড়িতে যান। এ সময় ক্যান্সার আক্রান্ত নজরুল ইসলামের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন। নজরুল ইসলাম মগনামা ইউনিয়নের মুহুরীপাড়া গ্রামের মৃত আবদুল মাবুদের ছেলে। তার বড় ভাই মুহাম্মদ হাসেম পেকুয়ায় কর্মরত গণমাধ্যম কর্মী। গত ২ মাস আগে নজরুল ইসলামের শরীরে ক্যান্সার সনাক্ত হয়েছে। তবে ৩ বছর আগে থেকে তিনি রোগে ভুগছিলেন। রোগ নিরাময়ের জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা নিয়েছেন। অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের তত্তাবধানে তিনি চিকিৎসা করেন। নজরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। কুতুবদিয়া চ্যানেল কেন্দ্রিক তার ব্যবসা ছিল। প্রচন্ড অনুরাগী ও কর্মঠ এ যুবক এখন ক্যান্সার রোগে ভুগছেন। জটিল ক্যান্সারে তার শারীরিক অবস্থা কিছুদিন অবনতির দিকে ছিল। তবে নিয়মিত ওষুধ সেবন করে অপরিবর্তিত অবস্থায় আছেন। ক্যান্সার নিরাময়ের জন্য চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম ক্যান্সার আক্রান্ত নজরুলকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। পরবর্তীতে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার সময়ও আরও আর্থিক সহায়তা করবেন বলে চেয়ারম্যান ঘোষনা দিয়েছেন। তার এ মানবিকতার জন্য ক্যান্সার আক্রান্ত নজরুল ও পরিবার বর্গ চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, আমি তার শারীরিক অবস্থা দেখতে বাড়িতে গিয়েছিলাম। প্রাথমিকভাবে যা দেয়ার দিয়েছি। দেশের বাইরে নিয়ে যাওয়ার সময় আমি ব্যক্তিগতভাবে চিকিৎসা সহায়তা দেব।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com