August 9, 2026, 10:30 am

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ(১৯ মাস)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার(১৪ এপ্রিল)সদর উপজেলার ৫ নং চাকলাহাট ইউনিয়নের শিংরোড দক্ষিণ খালপাড়া এলাকায়এ ঘটনাটি ঘটে। নিহত আব্দুল্লাহ ওই এলাকার রশিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়,শিশুটি বাড়ির পাশে খেলা করছিল।এ সময় দেখতে না পেয়ে শিশুটিকে পরিবারের লোকজন খোজা খুজি শুরু করে।হঠাৎ আব্দুল্লার দাদা আইয়ুব আলী শিশুটিকে পুকুরের পানিতে ভাস্তে দেখে চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত এসে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। 
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু আক্কাস আহম্মদ পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com