September 19, 2026, 8:37 pm
ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::
মহামারী করোনা ভাইরাসের চলমান দ্বিতীয় ঢেউয়ে সম্প্রতি আবারও বাড়ছে আক্রান্তের হার। এ অবস্থায় মানুষের মাস্ক পরা নিশ্চিত ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমে সচেতনমূলক মাইকিং করতেছে আনোয়ারা উপজেলা পুলিশ সদস্যরা।
বুধবার (১৪ এপ্রিল) সকালে চাতরী চৌমুহনী বাজারে মাইকিং করে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে ও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানানো হয়।
উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কে মাইকিং চাতরী চৌমুহনী, বটতলী রুস্তম হাট ,আনোয়ারা সদর, বন্দর সেন্টার, ও পিএবি সড়কে অন্যান্য দিনের মতো বড় গাড়ি চলাচল না করলেও সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা চলাচল স্বাভাবিক ছিল। তবে রমজান ও পহেলা বৈশাখের সরকারি ছুটি থাকায় মানুষের চলাফেরা কম দেখা গেছে। এছাড়া উপজেলার বড় শপিংমলগুলো বন্ধ দেখা যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয় সরকারের এই নির্দেশনা পালনে অনুরোধ করা হয়েছে।