August 9, 2026, 10:28 am

স্বাস্থ্য সুরক্ষায় ৩দিন ব্যাপী মাস্ক ও সাবান বিতরণ ক্যাম্পিং চালু করলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ

স্বাস্থ্য সুরক্ষায় ৩দিন ব্যাপী মাস্ক ও সাবান বিতরণ ক্যাম্পিং চালু করলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ

সোহাগ আরেফিন

আজ নগরীর কোতোয়ালি মোড়ে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় ৩ দিন ব্যাপী মাস্ক ও সাবান বিতরণ ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করা হয়। ছাত্র-সংসদের ভি.পি আবদুল খালেক সোহেল এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য হাসান মুরাদ বিপ্লব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ সদস্য ও চট্টগ্রাম আইন কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস সাখাওয়াত হোসেন সাকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশতেহার উদ্দিন পারভেজ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল নিজামী রিফাত, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, আইন কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস মো. শাহাদাত হোসাইন, কলেজ ছাত্র-সংসদের সাবেক জি.এস জাফর আলম রবিন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন রুবেল, ছাত্রলীগ নেত্রী জেসমিন আকতার জেসি, ছাত্রলীগ নেতা অলক সরকার, মোঃ মইনুল হাসান, জিসানমাত্র সহ আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ বলেন, সর্বস্তরের জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা মহামারী থেকে জনগণকে রক্ষা করা সম্ভব। তাই উপস্থিত জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com