August 9, 2026, 10:28 am

অবিলম্বে জাতীয় গনমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে

অবিলম্বে জাতীয় গনমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে

সোহাগ আরেফিন

জাতীয় গনমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্মীকৃতির দাবীতে বিএমএসএফ এর ডাকে সারাদেশের ন্যায় চট্রগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ-সম্পাদক
সোহাগ আরেফিন এর নেতৃত্বে ৫ সদস্যর একটি টিম গিয়ে আজ সোমবার (১২ এপ্রিল) দুপুরে চট্রগ্রাম জেলা প্রশাসক এর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন, চট্রগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর পক্ষে তার স্টাফ অফিসার ওমর ফারুক স্মারকলিপি জমা নেন।

জাতীয় গনমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্মীকৃতির দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্রগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান কর্মসূচীতে এ সময় উপস্থিত ছিলেন, সোহাগ আরেফিন কেন্দ্রীয় সহ-সম্পাদক
বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ বিষয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী।
আবদুল কাদের রাজু সাবেক কোষাধ্যক্ষ চট্রগ্রাম জেলা বিএমএসএফ, নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক (সিআরএ), রাজীব চক্রবর্তী
সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমএসএফ
প্রমুখ।
করোনা কালীন লকডাউন বিবেচনায় সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে এ স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com