August 9, 2026, 9:41 am

৫ কেজি গাঁজাসহ ০২ জন আটক করে পাহাড়তলী থানা পুলিশ

৫ কেজি গাঁজাসহ ০২ জন আটক করে পাহাড়তলী থানা পুলিশ

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সিডিএ মার্কেট এলাকায় চেকপোষ্টে ডিউটি করাকালীন তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ মো ইউসুফ মিয়া ও মোঃ নাজিম নামে ২ ব্যাক্তিকে আটক করা হয়।

গতকাল ০৯ এপ্রিল রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ধীমান মজুমদার, এএসআই (নিরস্ত্র) কৌশিক, চৌধুরী’রা নিয়মিত চেকপোষ্ট ডিউটি করাকালীন অলংকারের দিক হইতে আসা একটি সিএনজি গাড়ীতে সন্দেহ জনক অবস্থায় থাকা দুইজন যাত্রীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করতঃ তাহাদের সাথে থাকা দুইটি ব্যাগ ঘটনাস্থলে তল্লাশী করে ৫ কেজি গাঁজাসহ এই ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ
হাসান ইমাম বলেন

নিয়মিত চেকপোষ্ট ডিউটি করাকালীন তাদের আটক করা হয় আটককৃত ব্যাক্তিদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে ফেনী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com