August 9, 2026, 9:32 am

দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়ন কমিটির শপথ গ্রহন

দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়ন কমিটির শপথ গ্রহন

মোঃ আল-আমিন, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি:-

ঠাকুরগাঁও দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়ন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শহরের হলপাড়া কার্যালয়ে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান দোকান ও প্রতিষ্ঠান কর্মচারি ইউনিয়নের প্রধাণ নির্বাচন কমিশনার ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার এ্যাডভেকেট ইমরান হোসেন, দেলোয়ার হোসেন, মনির হোসেন, আব্দুল জব্বার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও আহবায়ক কমিটির আহবায়ক প্রদীপ কুমার গুপ্ত।
যারা শপথ নিয়েছেন তারা হলেন, নব নির্বাচিত কমিটির সভাপতি রঞ্জিত কুন্ডু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইসরাফিল হক লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহিন খান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক লিটন, দপ্তর সম্পাদক ভুপেন চন্দ্র রায়, প্রচার সম্পাদক নুরুল আমিন রুহুল, সমাজকল্যাণ সম্পাদক জহির, শ্রম সম্পাদক আআসাদুজ্জামান রনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপক শর্মা, কার্যনির্বাহী সদস্য কাজল, পরেশ রায়।
১৩ সদস্য বিশিষ্ট্য এই কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবেন বলে জানান প্রধাণ নির্বাচন কমিশনার।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com