August 9, 2026, 8:40 am

পেকুয়ায় কবির আহমদ চৌং বাজারের ইজারা মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা

পেকুয়ায় কবির আহমদ চৌং বাজারের ইজারা মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় কবির আহমদ চৌং বাজারের ইজারা মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা। আগের মূল্যের দ্বিগুণের কাছাকাছি মূল্যে এবার পেকুয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌং বাজারটি ইজারা দেয়া হয়েছে। ৩১ মার্চ (বুধবার) পেকুয়ায় হাট বাজার ও ফেরীঘাট ইজারা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আওতায় পেকুয়ায় ৭ ইউনিয়নের হাটবাজার ও ফেরীঘাট ইজারা প্রদান করা হয়। ১৪২৮ বাংলা সনের ১ বৈশাখ হতে চৈত্র মাস পর্যন্ত ১ বছর মেয়াদকালের জন্য ইজারা অনুষ্টিত হয়। উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌং বাজারের ইজারা নিয়ে ছিল তুমুল প্রতিযোগিতা। বাজারটি ইজারা নিতে ১৭ টি দরপত্র লটারী বক্সে প্রেরণ করা হয়। ৩১ মার্চ দুপুরে দরপত্রের লটারী অনুষ্টিত হয়। সর্বোচ্চ ডাককারী হিসেবে বাজারটি ইজারা প্রাপ্ত হয়েছেন পেকুয়ার তরুণ ব্যবসায়ী ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: এইচ এম শওকত হোছাইন। সর্বোচ্চ ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যমানের অর্থ দিয়ে তিনি বাজারটির ইজারাদার নিযুক্ত হয়েছেন। দুপুরের দিকে বাজারের ইজারা নিয়ে দরপত্রে অংশ গ্রহনকারী ব্যক্তি ও ব্যবসায়ীদের মধ্যে শ^াসরুদ্ধকর অবস্থা দেখা গিয়েছিল। বাজারটি ১ বছরের জন্য কে ইজারাদার হচ্ছেন এ নিয়ে জল্পনা কল্পনাও চলছিল। সর্বশেষ সর্বোচ্চ ডাককারী হিসেবে এইচ,এম শওকত হোছাইনের নাম চুড়ান্তকরণ করা হয়। প্রতিযোগীদের মধ্যে তার ডাকের ধারে কাছেও যেতে পারেননি অন্যান্য ডাককারীরা। সুত্র জানায়, এবারই সর্বোচ্চ রেকর্ড দামে বাজারটির ইজারা হয়েছে। গত বছরের ইজারা মূল্য ছিল ৭৯ লক্ষ ৬০ হাজার ৩৫ টাকা। এ ব্যাপারে জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক এইচ,এম শওকত হোছাইন জানান, আমি মূলত সরকারকে রাজস্ব দেয়ার মনমানসিকতা নিয়ে বাজারটি ডেকেছি। গত বছরের দ্বিগুণ টাকা হয়েছে এবারের ডাক।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com