August 9, 2026, 8:37 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় প্রতিপক্ষের হামলায় নুর জাহান (৫০) নামের এক মহিলা আহত হয়েছে। আহত মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২ এপ্রিল (শুক্রবার) বেলা দেড়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাহাত আলী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, জায়গা জমি সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে মৃত ছবির আহমদের পুত্র মো: নাসিম গং ও স্থানীয় আবদু রহমান গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর সুত্র ধরে মৃত ছবির আহমদের পুত্র মাহামুদুল করিম গং ও আবদু রহমানের স্ত্রী নুর জাহান গংদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে মৃত ছবির আহমদের পুত্র মাহামুদুল করিম, মৃত আবদু করিমের পুত্র মুজিব গং দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলা করে। হামলায় ওই মহিলা মারাত্মক জখম হয়। আহত নুর জাহানের স্বামী আবদু রহমান জানান, পূর্ব ঘটনার জের ধরে তারা এ হামলা করে। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।