August 9, 2026, 8:39 am
সাইফুল ইসলাম বাবুলঃ
পেকুয়ায় একটি ছরা থেকে মো. সোহেল (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ৭ টার সময় উপজেলার টইটং ইউনিয়ন পুর্ব সোনাইছড়ী মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।মো.সোহেল একই গ্রামের মো.গিয়াস উদ্দিনের তৃতীয় পুত্র। পরিবারের সুত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে এপিলেপসি বা মৃগীরোগের মত একটি রোগে ভোগছিল।
ওই দিন ভোরে রোজার রাখার উদ্দেশ্যে সেহেরি খেয়ে ঘর থেকে স্থানীয় মসজিদে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ ওই রোগের লক্ষণ দেখিয়ে রাস্তার পাশের ছরার পানিতে পড়ে যায়। টের পেয়ে তার মা,জুলেখা বিবি চিৎকার করলে প্রতিবেশী মো.কলিলুর রহমানসহ অনেকে এসে পানিতে লাপদিয়ে সোহেলকে উদ্ধারে চেষ্টা চালান। ছরার পানি বেশি গভীররতার কারনে প্রায় দেড় ঘন্টা উদ্ধার তৎপরতার চালানোর পর পানির নিচ থেকে সোহেলের মরদেহ উদ্ধার করা হয়।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হন পেকুয়া থানা পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজ্বি শাহাব উদ্দিন বলেন, বিষয়টি পেকুয়া থানাকে অবগত করা হয়েছে। পলিশের অনুমতি পেলে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।