September 19, 2026, 3:28 pm
চকরিয়া সংবাদদাতা:
চকরিয়া উপজেলার খুটাখালীতে হামলার ঘটনায় মামলা করায় প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারী তারিখ সকালে খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার নুর আলমের বাড়িতে অনধিকার প্রবেশ পূর্বক হামলা চালায় স্থানীয় দুর্বৃত্তরা। এসময় তারা ধারালো দা, লোহার রড়, চাপাতি, ছুরি, লাঠি ইত্যাদি হাতে নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। বাড়ির আসবাবপত্র ভাঙচুর চালিয়ে ক্ষতি সাধন করে ৪২ হাজার অধিক টাকার।
এই হামলার কারণ জানতে চাইলে, কোন কথা ছাড়া নুর আলমের ছেলে কুতুব উদ্দিনকে লোহার রড় ও লাঠি দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টায় এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তাদের কয়েকজনে কিল লাথি, ঘুষি মেরে গুরুতর আহত করে। এসময় বাড়িতে চার্জে দেয়া অবস্থা থেকে ছাব্বিশ হাজার টাকা দামের দুটি স্যামসাং ও ভিবু মোবাইল সেট ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় আসামীরা আলমিরার তালা ভেঙ্গে নগদ সাইত্রিশ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহত কুতুব উদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে আসামীদের হুমকির কবলে পড়তে হয়। ওইসময় আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। যার রেজিষ্ট্রেশন নাম্বার- ৩১৯৮৪/৪৮৪।
সুস্থ হয়ে কুতুব উদ্দিন আইনের আশ্রয় নিতে জড়িত জসিম উদ্দিন, আবদুস সালাম, আবুসহ মোট ১৪ জনকে আসামী করে মামলা দায়ের করে। এই মামলার খবর পেয়ে আসামীরা পুনরায় মারবে, কাটবে, গুম করবে ইত্যাদি জানিয়ে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলে অভিযোগে জানান তিনি। তাদের হুমকিতে নিজ বসতবাড়ীতে যাওয়া-আসা করা পর্যন্ত অসম্ভব হয়ে পড়ছে বলে ভুক্তভোগী কুতুব উদ্দিন জানান। এমতাবস্থায় তিনি জান-মালের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।