August 9, 2026, 7:28 am

পেকুয়ায় “সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন” করোনা প্রতিরোধের উপকরণ সামগ্রী বিতরণ

পেকুয়ায় “সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন” করোনা প্রতিরোধের উপকরণ সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম বাবুলঃ

কক্সবাজারের পেকুয়ায় মানবসেবী সংগঠন “সেভ দ্যা পিউচার ফাউন্ডেশন” পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে ফ্রি মাস্ক ও (কোভিড ১৯) করোনা প্রতিরোধের বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেছে।
বুধবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে পেকুয়া সদরের চৌমুহনী সংলগ্ন এলাকায় এ উপকরণ সামগ্রী বিতরণ করে।

“সেভ দ্যা পিউচার ফাউন্ডেশন” পেকুয়া উপজেলা শাখার সভাপতি এম.এ সাজ্জাদের সভাপতিত্বে ও পেকুয়া চৌমহুনীস্থ পেকুয়া মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায় তিন শতাধিক পথচারী ও বিভিন্ন পেশাজীবিদের মাঝে মাস্ক ও করোনা ভাইরাস প্রতিরোধের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় পথচারী, সিএনজি, অটোরিকশা,বাস চালক ও হেল্পারদের মাঝেও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে, মসজিদ -মাদ্রাসায়, স্কুল-কলেজসহ সব জায়গায় এ উপকরণ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দরা।

“সেভ দ্যা পিউচার ফাউন্ডেশন” পেকুয়া শাখার সভাপতি এম.এ.সাজ্জাদ বলেন, আমাদের এ সংগঠনটি একটি মানবসেবী সংগঠন। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূখ্য উদ্দেশ্য। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আমরা ফ্রি মাস্ক, করোনা ভাইরাস প্রতিরোধের উপকরণ সামগ্রী ও সতর্কতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের সংগঠন ও পেকুয়া মেডিকেল সেন্টারের সার্বিক সহযোগিতায়। আজ প্রথম ধাপে অন্তত ৩০০ পথচারীদের মাঝে মাস্ক ও বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে মসজিদ-মাদ্রাসা,স্কুল-কলেজসহ পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় আমরা আমাদের এই ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, সেভ দ্যা ফাউন্ডেশন পেকুয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক টিপু সুলতান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইফতেকারুল ইসলাম ইফতি, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন ও সদস্য মোহাম্মদ নজরুল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com