August 28, 2026, 2:15 pm
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় এবার পেটালেন জখমী নারী সেলিনা আক্তারের স্বামী মো: হাসান প্রকাশ দুদু (৩৬) কে। স্ত্রীকে পিটিয়ে জখম করা হয়েছে। একটি বাড়িতে আটকিয়ে ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টাসহ লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। এর সুত্র ধরে জখমী নারী পেকুয়া থানায় লিখিত এজাহার পৌছান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে যাবেন ও থানায় এজাহার দেয়ার এ খবর হামলাকারীরা পেয়ে যান। এর জের ধরে ঘটনার একদিনের ব্যবধানে ফের দ্বিতীয় দফায় হামলা চালিয়ে জখমী নারীর স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২১ মার্চ (রবিবার) বিকেল ৩ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি রমিজপাড়ায় এ ঘটনা ঘটে। জখমী ব্যক্তির নাম মো: হাসান প্রকাশ দুদু মিয়া (৩৬)। তিনি ওই এলাকার মৃত ওমর আলীর পুত্র। স্থানীয় সুত্র জানান, মামলা সংক্রান্ত বিরোধের জের ধরে রমিজপাড়ায় মৃত ওমর আলীর ছেলে মো: হাসান প্রকাশ দুদু ও প্রতিবেশী আবদুল মালেকের ছেলে আনোয়ার গংদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার ২০ মার্চ সন্ধ্যার দিকে মো: হাসানের স্ত্রী সেলিনা আক্তারকে পিটিয়ে জখম করা হয়েছে। মালেকের ছেলে আনোয়ার ওই গৃহবধূকে টানা হ্যাঁচড়া করে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই নারীকে ধর্ষণ চেষ্টা চালানো হয়েছে। স্থানীয়রা এসে ওই নারীর সম্ভ্রম রক্ষা করে। এর সুত্র ধরে ওই দিন দু’দফা মারপিট হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিবার পেকুয়া থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত এজাহার প্রেরন করে। পেকুয়া থানার এস,আই ছিদ্দিক ওই দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ দিকে থানায় এজাহার দেয়ার এ খবরে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় দফা হামলা চালান। জখমী সেলিনা আক্তারের স্বামী মো: হাসানকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত মো: হাসানের বড় ভাই আজিজুর রহমান ও অছিউর রহমানসহ আরো অনেকে জানান, তারা দু’দফা মারধর করেছে। আমার ছোট ভাইয়ের স্ত্রীকে সম্ভ্রম নষ্ট করতে মূলত একটি বাড়িতে আটকিয়ে রাখে। তাকে বুকে কামড়ও দেয়া হয়। থানায় অভিযোগ দেয়ায় পর দিন আমার ভাইকে হামলাকারীরা দ্বিতীয়বার আক্রমণ করে। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, বিষয়টি পুলিশ ওয়াকিফহাল। আইন শৃংখলা বিনষ্টকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।