August 9, 2026, 9:32 am

চকরিয়া পৌরসভা নির্বাচন- পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল’র কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল

চকরিয়া পৌরসভা নির্বাচন- পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল’র কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া : আসন্ন ১১ এপ্রিল নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক চকরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্র ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন তরুণ সমাজ সেবক, সকল সম্প্রদায়ের আপনজন ও সুপরিচিত, চকরিয়া পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম সোহেল। বুধবার বিকালে চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজের কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন ফরম দাখিল করার সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ঠিকাদার আবদুল হাকিম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজিব, চকরিয়া পৌরসভা যুবলীগের নেতৃবৃন্দ, হাসপাতালে পাড়া, হিন্দুপাড়া, ভরামুহুরী, ফুলতলা, থানা রাস্তার মাথা, সবুজবাগ আবাসিক এলাকার বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ব্যক্তিবর্গ, বিপুল সংখ্যক যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিলের পরে এক প্রতিক্রিয়ায় কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম সোহেল সাংবাদিকদের বলেন, চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডকে আধুনিক, মড়েল ওয়ার্ড হিসেবে রূপান্তিত করতে ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্টায় কাউন্সিলর পদে আমি প্রার্থী হয়েছি। মহান আল্লাহ তায়ালা আমাকে বিজয়ী করলে এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ নানা অপরাধ প্রবণতা রোধ করার পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড বির্নিমানে জনগণকে উপহার দেবো। এছাড়াও অত্র ওয়ার্ডের সাধারণ মানুষদের বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন ও অবহেলিত সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবো। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সকল সম্প্রদায়ের কাছে আগামী ১১ এপ্রিল দলমত নির্বিশেষে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com