August 9, 2026, 7:33 am

কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক নিহত

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ারদার (৩৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে মোটরসাইকেল ও ট্রলির মধ্যে এ সংঘর্ষ ঘটে।

ফিরোজ জোয়ারদার কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামের ভোলার ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ খায়রুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যশোর-সাতক্ষীরা মহাসড়কের ছয়ঘরিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com