August 9, 2026, 9:38 am

পেকুয়ায় শ্রমিকলীগের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

পেকুয়ায় শ্রমিকলীগের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। ১৭ মার্চ (বুধবার) স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনকে ঘিরে ক্ষমতাসীনদল আ’লীগের ওই শ্রমিকলীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী পালন করে। ওই দিন বিকেলে পেকুয়া বাজারের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সমাবেশ অনুষ্টিত হয়। জাতীয় শ্রমিকলীগ পেকুয়ার সভাপতি এইচ,এম নুরুল আবছারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোসাইন এম,কমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার জাতীয় সংসদ সদস্য জাফর আলম বিএ(অনার্স)এমএ। এ সময় বক্তব্য দেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, টইটং ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌং, পেকুয়া সদর আ’লীগের সভাপতি এম,আজম খান, রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মুহাম্মদ বারেক, জাতীয় শ্রমিকলীগ পেকুয়ার দপ্তর সম্পাদক হুমায়ুন কবির বিএ, উজানটিয়ার সম্পাদক শাহজামাল মেম্বার, শিলখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি ওয়াহিদুর রহমান ওয়ারেচী, মগনামা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক রশিদ আহমদ, জাতীয় শ্রমিকলীগ সদর ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান মোর্শেদ, সাধারন সম্পাদক সাংবাদিক শাহ জামাল, শিলখালী আ’লীগের সাধারন সম্পাদক বেলাল উদ্দিন আহমদ, উজানটিয়ার সভাপতি আনোয়ারুল আজিম, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন চৌং সুজন, বারবাকিয়ার সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক মো: ফোরকান, টইটংয়ের সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক সাজ্জাদ, মগনামার শ্রমিক নেতা সাইফুল ইসলাম, শিলখালীর ইব্রাহীম, রাজাখালীর জাকারিয়া, টইটং ইউনিয়ন আ’লীগ ছরওয়ার কামাল চৌং, বারবাকিয়ার সাধারন সম্পাদক কামাল হোছাইন, টইটংয়ের প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওসমান গণি মেম্বার, সাধারন সম্পাদক নেজাম উদ্দিন, কৃষকলীগ আহবায়ক হাজী মেহের আলী, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, আমিরুল খোরশেদ চৌং, ছাত্রলীগ নেতা জাকারিয়া, আমিনুর রশিদ, ফারুক আজাদসহ অসংখ্য নেতা কর্মী। এ দিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার পক্ষ থেকে কেকও কাটানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com