August 9, 2026, 8:38 am

পেকুয়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে নজমুল উলুম মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা

পেকুয়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে নজমুল উলুম মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সদর ইউনিয়নের হরিণাফাড়ি নজমুল উলুম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনকে ঘিরে মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচী পালন করে। ১৭ মার্চ বুধবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর শুভ সূচনা করা হয়। ছাত্র-ছাত্রীদের নিয়ে কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা হয়েছে। এ সময় ক্রীড়া প্রতিযোগিতা ও জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতাও অংশ নেয় শিক্ষার্থীরা। বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্টান হয়েছে। মাদ্রাসার প্রতিষ্টাতা ও পরিচালনা কমিটির সভাপতি নজমুল হক চৌং পুতু মিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সেক্রেটারী এবং ওয়ার্ড আ’লীগ সাধারন সম্পাদক মামুনুর রশিদ নূরীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ হোছাইন, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন অব: সার্জেন্ট, মাদ্রাসার সুপার শফিউল আলম নুরী, মাদ্রাসার শিক্ষক কামরুল হাসান সাঈদী, নুরুল ইসলাম, বেলাল উদ্দিন, ইকবাল হোসেন জয় প্রমুখ। এ দিকে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের জন্য প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ১ লক্ষ টাকার অনুদান দেয়ার আশ^াস প্রদান করেন। তিনি বলেন, হরিণাফাড়ি এখনো উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে। আমি সাধুবাদ জানাচ্ছি মাদ্রাসা কর্তৃপক্ষকে। অজপাড়াগাঁয়ে এ প্রতিষ্টানটির মাধ্যমে ছড়িয়ে পড়বে অন্ধকারে ইসলামী শিক্ষার আলো। একটি সংযোগ সড়ক নির্মাণেরও প্রয়োজন রয়েছে এখানে। পরিচালনা কমিটির নিজস্ব অর্থায়নে প্রতিষ্টানটির শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি চালু রাখতে হলে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্টান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার, সম্মাননা ক্রেস্ট ও ড্রেসসহ শিক্ষা সামগ্রীও বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com