August 9, 2026, 8:39 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ৬ টি দোকান ও ১ টি বসতবাড়ি আগুনে পুঁড়ে ছাই হয়ে গেছে। ১৩ মার্চ (শনিবার) দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বটতলিয়াপাড়া গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় ৬ টি দোকান ও ১ টি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল, পেকুয়া থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান মজুমদারসহ পুলিশ দু’দফা অগ্নিকান্ডস্থান পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডের সুত্রপাত নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। স্থানীয় একটি সুত্র জানায়, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। চায়ের দোকানে গ্যাসের সিলিন্ডার ছিল। সেখান থেকে অগ্নিকান্ড সংঘটিত হয়। এ দিকে দোকান মালিক ও ব্যবসায়ীরা জানান, শত্রæতার জের ধরে প্রতিপক্ষ গভীর রাতে দোকান ও পৃথক বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ আগুন নাশকতা ও পরিকল্পিত ঘটনার অংশ। পুলিশ বোতলভর্তি অকটেন ও দাহ্য পদার্থ উদ্ধার করে। সমাজপতি আবুবক্কর ছিদ্দীক, নুরুল ইসলাম, আবু তাহের জানায়, গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি। মানিকের চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আজগর আলীর চায়ের দোকান, নুরুল আবছারের চায়ের দোকান,মুজিবুর রহমানের টেইলার্সের দোকান, নেজাম উদ্দিনের সদ্য নির্মিত দোকানঘর ও পাশের মৃত.মোজাহের আহমদের ছেলে রেজাউল করিমের বসতঘর সম্পুর্ন পুঁড়ে ছাঁই হয়ে গেছে। স্থানীয় বেলাল উদ্দিন, আবু ছিদ্দীক, শফিউল আলম, শাহাব উদ্দিন, শামসুল আলম জানায়, এলাকাবাসী আগুন নিয়ন্ত্রন করার আপ্রাণ চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে ধারনা করছেন স্থানীয়রা।