August 9, 2026, 8:37 am

চকরিয়ার ইলিশিয়ায় ওয়াজেদিয়া রাইচ মিল জবর দখলে নিতে দফায় দফায় হামলার চেষ্টা ও হুমকি

চকরিয়ার ইলিশিয়ায় ওয়াজেদিয়া রাইচ মিল জবর দখলে নিতে দফায় দফায় হামলার চেষ্টা ও হুমকি

জুলফিকার আলী ভুট্টো, চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া বাজারে ওয়াজেদিয়া রাইচ মিল জবর দখলে নিতে অপচেষ্টা চালিয়য়েছে একটি সংগবদ্ধচক্র।এনিয়ে মৃত আতিকুর রহমান মামুনের পুত্র ইনকিয়াদুর রহমান আবিদ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত করা হয়েছে; একই এলাকার মৃত সােলতান আহমদ চৌধুরীর পুত্র হােছনে আলম নিয়ামত (৬০), মাশাফুল শাওন (৩০), মাশাফুল শাফাত (২৫), অফিফা (২৮)সহ অজ্ঞাত কয়েকজনকে।
অভিযোগে জানায়, উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আম্মার ডেরা এলাকার মৃত আতিকুর রহমান মামুনের মালিকানাধীন ওয়াজেদীয়া রাইচ মিলটি পৈত্রিক মালিকানা সূত্রে তার ওয়ারিশগন ভোগ দখলে রয়েছেন। কিন্তু তা জবর দখলে নিতে অভিযুক্তরা আরো ভাড়াটিয়া লোকজন নিয়ে গত ৫ ও ৬ মার্চ দফায় দফায় হামলা চালিয়েছে। তাতে ব্যার্থ হওয়ায় অভিযুক্তরা বর্তমানেও হুমকি ধমকি অব্যাহত রেখেছে। ভুুক্তভোগি পরিবার প্রশাসনের কাছে আইনী সহায়তা ও জীবনের নিরাপত্তা চেয়েছেন। এনিয়ে ইনকিয়াদুর রহমান আবিদ গং ৯মার্চ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনও করেছেন।
চকরিয়া থানায় ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোঃ আশরাফ হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com