August 9, 2026, 9:34 am

পেকুয়ায় হামলায় আ’লীগ নেতাসহ আহত-২

পেকুয়ায় হামলায় আ’লীগ নেতাসহ আহত-২

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় দুবৃর্ত্তের হামলায় আ’লীগ নেতাসহ ২ জন জখম হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সদর ইউনিয়ন বাজারপাড়া গ্রামের মৃত দলিল আহমদের ছেলে আক্তার হোছাইন (৫৯), তার ভাই নুরুল আমিন (৩৭)। জানা যায়, বাজারপাড়া গ্রামের মৃত আহমদ কবিরের ছেলে নুরুল ইসলাম ও নন্দীরপাড়া গ্রামের ছগির আহমদের পুত্র জসিম গং দের মধ্যে ৪০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধীয় জায়গায় আবুল হাসেম গং মাটি কাটছিল। অনুপ্রবেশ ঠেকানোর জন্য নুরুল ইসলামী বাদী হয়ে ১৪৪ ধারা জারি করে। এ নিয়ে ৭ মার্চ বেলা ৪ টার দিকে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উভয়পক্ষের মধ্যে মারপিট হয়। এক পর্যায়ে ছগির আহমদের ছেলে জসিম, আবুল হাসেম গং দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলা করে। হামলায় ওই ওয়ার্ড আ’লীগ সভাপতি আক্তার হোছাইনসহ ২ ভাই জখম হয়েছে। পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com