August 9, 2026, 7:47 am

বানৌজা সড়কের পরিচালককে পাহাড় কাটার দায়ে ২০ লক্ষ টাকা জরিমানা!

বানৌজা সড়কের পরিচালককে পাহাড় কাটার দায়ে ২০ লক্ষ টাকা জরিমানা!

সাইফুল ইসলাম বাবুলঃ পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় পাহাড় কাটার দায়ে রবিউল আলম নামক এক প্রকল্প পরিচালককে ২০ লক্ষ টাকা জরিমানা (ক্ষতিপূরণ আরোপ) করেছে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী। সোমবার (২২ফেব্রুয়ারী এ জরিমানা করেন।

রবিউল আলম একতা বাজার (চকোরিয়া) হতে বানৌজা শেখ হাসিনা ঘাটি পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প,পেকুয়া, কক্সবাজার এর প্রকল্প পরিচালক। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পাহাড় কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে রবিউল আলমকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়। উক্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে, ক্ষতিপূরণ আরোপিত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরেজমিনে পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পেয়ে এ ক্ষতিপূরণ আরোপ করেন পরিবেশ অধিদপ্তর। সোমবার এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com