August 9, 2026, 8:38 am

শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চকরিয়া প্রবাসী ফোরাম উপদেষ্টা গুরুতর অসুস্থ, দোয়া কামনা

শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও চকরিয়া প্রবাসী ফোরাম উপদেষ্টা গুরুতর অসুস্থ, দোয়া কামনা

এম.মনছুর আলম, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নস্থ ইসলামনগর শহীদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া প্রবাসী ফোরামের উপদেষ্টা বিশিষ্ঠ সমাজ সেবক, শিক্ষানুরাগী ও তরুণ সফল ব্যবসায়ী মো.আশফাক উর রহমান রুবেল গুরুত্বর অসুস্থ হয়েছেন।
সোমবার বিকেলে দুবাইস্থ তার বাসভবনে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দুবাইয়ের শারজাহ আল জাহরাহ (এনএমসি) হাসপাতালে আইসিও কেবিনে ভর্তি করা হয়। তিনি বর্তমানে শারজাহ আল জাহরাহ হাসপাতালের বিশেযজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে।
অসুস্থ তরুণ সফল ব্যবসায়ী আশফাক উর রহমান রুবেল উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত সফল চেয়ারম্যান আলহাজ্ব শহীদ হোছাইন চৌধুরীর সুযোগ্য বড় সন্তান।

উল্লেখ্য, অসুস্থ আশফাক উর রহমানের শরীরে কোভিড-১৯ করোনা ও নিউমোনিয়া রোগ
ধরা পড়েছে। তিনি গুরুতর অসুস্থ হওয়ার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন তার সুযোগ্য ছোট ভাই দুবাইস্থ কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-পৌরসভা ও মাতামুহুরী প্রবাসী বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, তরুণ সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আশরাফ উর রহমান রাসেল।
এদিকে পরিবারের পক্ষথেকে তার দ্রুত আরোগ্য কামনা করে চকরিয়া-পেকুয়াবাসী, বন্ধু-বান্ধব, শুভকাংখী, প্রবাসী, আত্বীয়-স্বজন ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন দুবাই প্রবাসী ভাই আশরাফ উর রহমান রাসেল।##

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com