August 9, 2026, 8:38 am

করোনার টিকা নিলেন আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী

করোনার টিকা নিলেন আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী

ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::

আনোয়ারা উপজেলায় করোনা ভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু’র সাবেক একান্ত সচিব,আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারখাইন ইউনিয়ন থেকে তিনি প্রথম টিকা সংগ্রহ করেন।

আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ বলেন,আমাদের অভিভাবক,মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের নির্দেশে জনগণকে অনুপ্রেরিত এবং ভয়ভীতি দূর করার লক্ষ্যে আমি বারখাইন ইউনিয়ন থেকে প্রথম করোনার টিকা গ্রহণ করেছি।আমি আমার ইউনিয়নের জনগণের উদ্দেশ্যে বলব,আপনার গুজবে কান না দিয়ে নির্ভয়ে করোনার টিকা গ্রহণ করুন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com