September 20, 2026, 7:23 am

কবি ও গীতিকার মুহাম্মদ মুসা’র নতুন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা শুভ শীল

কবি ও গীতিকার মুহাম্মদ মুসা’র নতুন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা শুভ শীল

এম, গিয়াস উদ্দিন সিকদার
বরেণ্য কবি ও কথা সাহিত্যিক, মুহাম্মদ মুসা”র বহু প্রতীক্ষিত লেখা মায়ের গান “মা ছাড়াকে কেউ ” কথামালায় রুহুল আমীনের মিউজিক ও সুরে
একটি মায়ের গানের শুটিং শেষ করেছেন মিউজিক কম্পোজার ও ভিডিও নির্মাতা শুভ শিল।

মিউজিক কম্পোজার ও ভিডিও নির্মাতা শুভ শিলের সাথে কবি মুহাম্মদ মুসা”র মা গান নিয়ে আলাপে বলেন ।

কবি মুহাম্মদ মুসা তিনি অনেক দিন সময় নিয়ে মায়ের গানটি লিখেছেন।
কবি মুছা অনেক ভালো মানের একজন লেখক তিনি ইতিমধ্যে অসংখ্য গান আমাদেরকে উপহার দিয়েছেন । উদীয়মান কবি ও গীতিকার কবি মুহাম্মদ মুসার বেশ কিছু গান ব্যাপক দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের গানের মধ্যে বাংলাদেশের সেরা দশটি গানের মধ্যে তার গান গুলো স্থান পেয়েছে” হৃদয়ে বাংলাদেশ ” -একুশ আমার রণতূর্য “- “মাটির মানুষ শুন্যে থাকে” -“তুমি আমার পদ্মপাতার জল ” ব্যাপক সাডা পেলেছে। দেশের জনপ্রিয় শিল্পীরা তার গানে রেখেছেন অনবদ্য সাক্ষর। তারি ধারাবাহিকতা এইবার মায়ের গান নিয়ে আসছে গানটির মিউজিক ও সুর করেছেন এস রুহুল আমিন আর ভিডিও নির্মাণ আমি নিজে করেছি ।
এই গানের মডেলিং করেছেন এস এম সরোয়ার , মেঘলা ও শিরিন
ডিওপি – উজ্জল দাস ।

মডেলদের মনে কি রকম ভাবনা এই গান নিয়ে ?
মডেল সরোয়ার বলেন এই গানের প্রতিটা কথা আমার খুব ভালো লেগেছে
যেহেতু মায়ের গান তাই একটু অনুভূতি থাকবেই মায়ের জন্য আমার কাজ করতে খুব ভালো লেগেছে এই গানের মডেল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।অনেক যত্ন করে এটির সুর ও সংগীতের কাজ করা হয়েছে, আর কবি মুহাম্মদ মুসা”র লেখা লিরিক্সগুলো অসাধারণ। আশা করছি সংগীতপ্রেমীদের মনে গানটি দাগ কাটবে স্থায়িত্ব করে নেবে অমলিন, গানের প্রতিটি শব্দ হৃদয় ছুঁয়ে যাবে” মিউজিক ভিডিওর দৃশ্যধারণেও গানের কথাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মেঘলা ও শিরিন বলেন আমরা আমাদের সব টুকু ভালো করার চেষ্টা করেছি । গানটি একযোগে বিভিন্ন বেসরকারী টিভি চ্যানেল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন পেইজ মোবাইল রিংটোন আপলোড হবে। নতুন বছর ২০২১ এর নতুন গান হিসেবে সমাদৃত হবে বলে দেশের সংগীত নির্মাতা শিল্পী প্রযোজক সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

এই গানের লোকেশন কোথায় করেছেন ?
শুভ বলেন – চট্রগ্রাম সীতাকুণ্ড খুঁজে খুঁজে লোকেশন বের করেছি ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com