August 9, 2026, 8:38 am

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কোভিড ভ্যাকসিন ওরিয়েন্টেশন-২০২১ অনুষ্ঠিত

যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কোভিড ভ্যাকসিন ওরিয়েন্টেশন-২০২১ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

কোভিড-১৯ ভ্যাকসিনকার্যক্রমে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব সর্ম্পকে অবহিত করার লক্ষ্যে আজ ৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট মাঠ প্রাঙ্গনে কোভিড ভ্যাকসিন ওরিয়েন্টেশন-২০২১ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দীন, সাফকাত জাহান, মহসিন উদ্দীন চৌধুরী ফয়সাল, আনোয়ার আজম, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, সিনিয়র যুব সদস্য শাহাদাত হোসেন রুমেল। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ক্রীড়া, প্রচার ও প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভ্যাকসিন কার্যক্রমে যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা শীর্ষক আলোচনা এবং জেলা ও সিটি পর্যায়ে অনুষ্ঠিতব্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রশিক্ষণ নিয়ে আলোচনা করা হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ডাঃ শেখ শফিউল আজম বলেন, যুব স্বেচ্ছাসেবকদের আয়োজনে ওরিয়েন্টেশন প্রোগ্রামটি সত্যি প্রশংসার দাবিদার। ভ্যাকসিন বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করার মাধ্যমে মানবসেবায় অন্যন্য অবদান রাখছে। করোনকালীন সময়ে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম যে সেবা কার্যক্রম পরিচালনা করেছে তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। ভ্যাকসিন কার্যক্রম স্বেচ্ছাসেবকদের যথাযথ ভূমিকা পালন করার আহবান জানান।
উল্লেখ্য যে, আগামীকাল ৭ ফেব্রুয়ারী থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৬ টি, উপজেলায় ৮ টি, বিটিআইডিটি ২টি ভ্যাকসিন বিতরণ কার্যক্রমে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ২০০ জন যুব স্বেচ্ছাসেবক কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com