August 9, 2026, 9:34 am

পেকুয়ায় ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

পেকুয়ায় ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় হামলায় ব্যাংক কর্মকর্তাসহ একই পরিবারের ৭ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। পাঁচ শতক জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ একই পরিবারের নারীসহ অন্তত ৭ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ওই স্থানে পৌছেন। পুলিশের উপস্থিতিতে আঁচ পেয়ে দ্বিতীয় দফায় ফের ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়েছে। জখমীদের হাসপাতালে আসতে না দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় জখমীদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ২ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জোর করে জমিতে ধানের চারা রোপণ করায় পুলিশ গিয়ে বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে একই পরিবারের সাত জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। ৬ ফেব্রুয়ারী (শনিবার) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,ওই এলাকার আব্দুল অদুদ (৬৩),ছেলে আছাদুল ইসলাম মনির (৩০),মোর্শেদ (৩৩),তার ভাই জমির উদ্দিন(৪০),মিজানুর রহমান (৪৮),স্ত্রী মেহেরুন্নেছা (৪০) ও আরমান। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছাদুল ইসলাম ও মেহেরুন্নেছাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এরশাদ,হানিফ,তৌহিদ, খোকন,ডলি,এ্যানি ও রুজিনা আক্তার জানায়, পাঁচ শতক জমি নিয়ে ব্যাংকার আব্দুল অদুদ ও তার ছোট ভাই জয়নাল আবেদীনের মধ্যে বিরোধ রয়েছে। জয়নাল আবেদীন শ্রমিক দিয়ে ধানের চারা রোপন করার চেষ্টা চালায়। পুলিশ এসে কাজ করতে বারন করে চলে যায়। পুলিশ আসায় ক্ষুব্ধ হয়ে জয়নাল আবেদীন, ছেলে আরাফাত, সাজ্জাদ, মো.হোসেনের ছেলে আজিম, আলমগীর, জাহাঙ্গীরসহ কয়েকজন লোক ধারালো কিরিচ নিয়ে অদুদের বাড়িতে হানা দেয়। এসময় নারীসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আব্দুল অদুদ বলেন, জমি আমার। ছোট ভাই জয়নাল জোর করে দখল নেয়ার চেষ্টা করে। দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। জখমীদের অবরুদ্ধ করে রাখে। পুলিশ এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জয়নাল আবেদীন জানায়, জমিতে কাজ করতে গেলে অদুদ গং বাধা দেয়। এ সময় মারপিট হয়েছে। আমাদের পক্ষের কয়েকজনও আহত হয়েছে। পেকুয়া থানার ওসি সাইফুল ইসলাম মজুমদার জানায়, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। দুই ভাইয়ের মধ্য জমি নিয়ে দ্বন্ধ আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com