August 9, 2026, 7:51 am

পেকুয়ায় সাংবাদিকের জমি থেকে মাটি লুট

পেকুয়ায় সাংবাদিকের জমি থেকে মাটি লুট


পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় সাংবাদিকের ফসলি জমি থেকে মাটি লুট করা হচ্ছে। একদল দুবৃর্ত্তরা গভীর রাতেই সংবাদকর্মীর জমি থেকে মাটি পাচার করছে। এর সুত্র ধরে জমির মালিক পেকুয়ায় কর্মরত মিডিয়া কর্মী ও পেকুয়া উপকুলীয় প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু পেকুয়া থানায় লিখিত অভিযোগ প্রেরণ করেন। ২৮ জানুয়ারী গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামায় মাটি লুটের এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্র জানায়, ২০১১-১২ সালে শহিদুল ইসলাম হিরু ৫০ শতক জমি বন্দোবস্তীমূলে দলিল গ্রহীতা হন। সরকার ওই জমি তার নামে বন্দোবস্তী দেন। ওই জমিতে সাংবাদিক শহিদুল ইসলাম হিরু সন সন ফসল উৎপাদন করছিলেন। সুত্র জানায়, জমির আধিপত্য নিতে উত্তর মেহেরনামার চৈরভাঙ্গা গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে বাদশা মিয়া গং প্রচেষ্টা চালায়। এ নিয়ে জবর দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে সংবাদকর্মী পেকুয়া থানায় এর আগে একটি জিডিও দায়ের করেন। যার নং ৯৫০/২০। ৪৭/২০১১-১২ মামলামূলে ওই জমি বন্দোবস্তী প্রাপ্ত হন শহিদুল ইসলাম হিরু। তবে জবর দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে স্থানীয় সাংসদ বরাবরও লিখিত অভিযোগ পৌছান। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদকেও লিখিতভাবে বিষয়টি অবহিত করেন ওই সংবাদ কর্মী। ঘটনার দিন রাতে বাদশা মিয়াসহ তার অনুগত ৫/৬ জন মিলে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে শহিদুল ইসলাম হিরুর জমিতে অনুপ্রবেশ করে। এ সময় গভীর রাতে তারা জমি থেকে পিকআপ ও ডাম্পার যোগে বিপুল ফসলী জমির মাটি লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে পেকুয়া উপকুলীয় প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম হিরু জানান, সরকার আমাকে ৫০ শতক জমি বন্দোবস্তীমূলে দলিল হস্তান্তর করেছেন। কিন্তু বাদশা মিয়া ও তার ছেলেসহ বহিরাগত আরো লোকজন নিয়ে জমিতে ত্রাস সৃষ্টির পায়তারা করছে। বাদশা মিয়ার বিরুদ্ধে নাশকতা মামলাও ছিল। আমি পেকুয়া থানার ওসি মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। লিখিত অভিযোগ দিয়েছি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com