August 9, 2026, 8:51 am

খুটাখালীতে বালু ব্যবসায়ীর হয়রানি মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন

খুটাখালীতে বালু ব্যবসায়ীর হয়রানি মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে মানববন্ধন

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালীর আটক বালু বয়বসায়ী হেলাল তার দুই সহযোগীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার ও নিঃশ্বর্তে মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় খুটাখালী বাজার এলাকার মহাসড়কে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেছে শতশত নারী-পুরুষ। এসময় তারা নাইক্ষ্যংছড়ি বিজিবি কর্তৃক ষড়যন্ত্রমূলক আটক ও সাজানো মামলার সুষ্ঠ তদন্তের দাবি জানায়।
প্রতিবাদকারীদের বক্তব্যে জানা যায়, গত ২৪ জানুয়ারী খুটাখালী ফরেস্ট অফিস পাড়ার বালু ব্যবসায়ী হেলাল উদ্দিন ও তার সহযোগীরা ট্রাকযোগে বালু নিয়ে রাতে কক্সবাজার কলাতলী যাচ্ছিল। পতিমধ্যে নাইক্ষ্যংছড়ি বিজিবির একটি দল রাত ৯ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার খরুলীয়া বাজারে ট্রাকটি থামায়। বাজার দোকানদার ও জনসম্মুখে ট্রাকটি নাইক্ষ্যংছড়িতে নিয়ে যায়। সেখানে বালু ব্যবসায়ী হেলাল, তার সহযোগী ইউনুস ও রতনকে মামলা দিয়ে একটি অস্ত্রসহ নাইক্ষংছড়ি থানায় প্রেরণ করে। অপর তিন শ্রমিককে ছেড়ে দেয়। পরে নাইক্ষ্যংছড়ি বিজিবি-১১, বাইশারী বাজার থেকে বালুর ট্রাক আটক সাজিয়ে বালুর ভেতর থেকে একটি এলজি বন্দুক উদ্ধার দেখিয়েছে।
বক্তারা আরো বলেন, এলাকার প্রতিপক্ষদের মাধ্যমে বালু ব্যবসায়ী হেলাল এ-র আগেও বিভিন্ন ষড়যন্ত্র শিকার হন। বরাবরের মতো তারাই এই ষড়যন্ত্রের চাল চালিয়েছে। বিজিবির এমন একটি সাজানো ঘটনায় খরুলীয়া বাজারের প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমের নিকট নিন্দা জানিয়েছে। অপরদিকে একমাত্র আয়ের মাধ্যম রতনকে আটক রাখায় প্রতিবন্ধী সদস্যসহ তার পরিবার এখন অসহায়ত্ব জীবনযাপন করছে। হেলাল একজন সৎ, সহজ-সরল এটি এলাকার সবাই অবগত।
প্রতিপক্ষরা ঘায়েল করতে “ঘোলা পানিতে মাছ শিখারের মতো” তার বিরুদ্ধে ষড়যন্ত্রের এমন চকটি অঙ্কন করেছে। তীব্র্র্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বালু ব্যবসায়ী হেলাল ও তার সহযোগীদের বিরুদ্ধে হয়রানী মামলা প্রত্যাহার করে তাদের মুক্তির দাবি জানিয়েন উপস্থিত সকলে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com