August 9, 2026, 9:44 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত সভাপতি এ,কে,এম মহিউদ্দিন বাবর মুকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ জানুয়ারী (শনিবার) মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাষ্টার শামশুদ্দোহা। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সদস্য ও চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি এস,এম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাসেম, জেলা আ’লীগের সদস্য জি,এম আবুল কাসেম, পেকুয়া উপজেলা আ’লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাকিরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন মিয়াজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোসেন, সদর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি খলিলুর রহমান, বিদ্যালয়ের সদস্য নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্টানে প্রধান অতিথি জাফর আলম এমপি বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের বাড়ি নির্মাণ, বয়ষ্ক, বিধবা,মাতৃত্বভাতাসহ পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছে। তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্ণিসারসহ একাডেমিক ভবন নির্মাণের আশ^াস প্রদান করেন। সংবর্ধিত নব নির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন বাবর মুকুল বলেছেন, তিনি এমপি সাহেবকে সাথে নিয়ে বিদ্যালয়ের সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। এ বিদ্যালয়কে উপজেলা, জেলাসহ দেশের শ্রেষ্ট বিদ্যালয়ে পরিনত করার চেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।