September 19, 2026, 6:13 pm
এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া কোনাখালী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬/১৮ পরিবারের পাশ্বে দাড়ালেন মানবতার সেবক আসন্ন ইউপি নির্বাচনে সম্ভ্যব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মোহাম্মদ নুরুল কবির।
এসময় তাঁর সাথে ছিলেন কোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মাবুদ ছিদ্দিকি, কোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, মাষ্টার আমির হোছাইন, মহিলা মেম্বার আছিয়া বেগম, নুরুল কাদের মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, জামাত নেতা হাফেজ মোহাম্মদ কাইছার,বিশিষ্ট ব্যবসায়ি জাহাঙ্গীর আলম, শিক্ষাবিদ মৌলানা ফরিদুল আলম, যুবনেতা শাহেদ, ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় ডাঃ মোহাম্মদ নুরুল কবির ও ডাঃ আব্দুল মাবুদ ছিদ্দিকি ক্ষতিগ্রস্ত পরিবারে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র বিতরণ করেন এবং বিত্তবান ব্যক্তিদের ক্ষতি গ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।