August 9, 2026, 9:51 am

আমি আপনাদের লোক আপনাদের সেবক হতে চাই।—-হুরে আরা বেগম বিউটি

আমি আপনাদের লোক আপনাদের সেবক হতে চাই।—-হুরে আরা বেগম বিউটি

সোহাগ আরেফিন, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী,কাউন্সিল প্রার্থী মোঃ হোসেন,মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগম বিউটির নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যায় ২৬ নং ওয়ার্ড বি-ব্লক নতুন সাইট (আকবর রুটি আলা পাড়া) পাচঁঘর পাড়া,চৌচালা-বৈঠকে কাউন্সিলর প্রার্থী হুরেরা বেগম বিউটি বলেন আমি আপনাদের লোক সুখে-দুখে আপনাদের পাশে থাকতে চাই।রাষ্ট্রের ন্যায় সঙ্গত সুযোগ-সুবিধা নিয়ে আপনাদের সেবা করতে চাই।শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মগডালে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায়,আমার মোবাইল ফোন মার্কা সহ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিল প্রার্থীদের আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। ২৬ নং ওয়ার্ডে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন,কাউন্সিল প্রার্থী আলহাজ্ব মোঃ হোসেন ও হুরে আরা বিউটি সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com