September 20, 2026, 4:58 pm
সোহাগ আরেফিন
নগরীর বড়পোল মোড় থেকে শুরু করে, ২৬ নং ওয়ার্ড এর প্রতিটি মোড় রোড ও এলাকায় গণসংযোগ করেছেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) গণসংযোগকালে বি ব্লক এস ক্লাব মোড় চত্বরে এসে রেজাউল করিম চৌধুরী বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবার দায়িত্ব নিতে চাই।
চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী তথা হালিশহরবাসী আমরা সকলেই একটি পরিবার আর
সিটি করপোরেশন এই পরিবারের সেবামূলক কাজ করে থাকে।
আমি চট্টগ্রামের সন্তান হিসেবে সুখে-দুখে সবার সঙ্গে ছিলাম,আছি এবং থাকবো। চট্টল পরিবারে সদস্য হিসেবে মেয়র নির্বাচিত হলে চট্টল পরিবারের উন্নয়নে নিজেকে উজার করে দিতে চাই।
এ সময় গণসংযোগে সাথে ছিলেন
ওমরগণি এম ই এস কলেজের সাবেক এজিএস এরশাদুল আমিন।
২৬ নং ওয়ার্ড এর দলীয় কাউন্সিলর প্রার্থী লায়ন মোঃ হোসেন এবং নাড়ী কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটি।