August 9, 2026, 10:22 am

ফাঁসিয়াখালীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

ফাঁসিয়াখালীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

চকরিয়া অফিস:
চকরিয়ার ফাঁসিয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন সহোদর মৃত কবির আহমদের পুত্র আবু ছালামের নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন নিয়ে ছোট ভাই-বোনদের কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১১ জানুয়ারী’২০২১ সকাল সাড়ে ১০ টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উচিতার বিল ফতিয়া ঘোনা গ্রামে।
অভিযোগে জানাগেছে, ফাঁসিয়াখালীর খোন্দকার পাড়া গ্রামের মৃত কবির আহমদের সম্পত্তির ভাগবন্ঠন নিয়ে ছেলে মেয়েদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের রেশধরে কবির আহমদের বড় ছেলে আবু ছালাম(৪৭), তার দুই পুত্র আবু বক্কর(২২) ও আবু ছিদ্দিক(১৯) মিলে দা-কিরিচ নিয়ে তার আপন ভাই-বোনদের উপর হামলা করে মারাত্মক জখম করে। হামলায় একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের মধ্যে নুরুল হাকিম (৩৫), কুলসুমা বেগম (৪০) ও মাহবুবুল আলম(৫০) এর অবস্থা আশংখাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এবং আহত অপর বোন রোকেয়া বেগম (৪৫)কে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন আহত নুরুল হাকিমের ভগ্নিপতি বাবু।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, ফাঁসিয়াখালীতে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে, এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও অভিযুক্তদের গ্রেফতার ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ টীমের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com